ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

লালপুরে সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নিয়ে গালিগালাজ করলেন যুবলীগ নেতা

নাটোরের লালপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ধাক্কা মেরে, লাঞ্চিত করে, ক্যামেরা ও ফোন কেড়ে নিয়ে গালিগালাজ করেছেন লালপুর উপজেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও লালপুর পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষক কাইকোবাদ হোসেন (৪০)। মঙ্গলবার বিকেলে উপজেলার গৌরীপুর মোড়ে এ ঘটনা ঘটে। এ বিষয়ে বুধবার লালপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নম্বর ৩২৪, তারিখ ০৭/০৯/২০২২।

ডায়েরী ও ভুক্তভুগী সাংবাদিকরা জানান, মঙ্গলবার বিকেলে গৌরীপুর এলাকায় বিএনপির দ্রব্য মূল্যের উর্ধগতি ও রাজনৈতিক হত্যাকান্ডের প্রতিবাদে পূর্ব নির্ধারিত সমাবেশ ও বিক্ষোভ  মিছিলের প্রোগ্যাম ছিল। আবার বিএনপির প্রোগ্রাম এর বিরুদ্ধে আওয়ামীলীগের নেতা কর্মীরা একই সময়ে গৌরীপুর মোড়ে অবস্থান নেয়। এ সময় দৈনিক জনকন্ঠের লালপুর সংবাদদাতা শাহ আলম সেলিম, দৈনিক চলন বিলের খবরের লালপুর প্রতিনিধি আতিকুর রহমান, দৈনিক বিজয় বাংলাদেশের লালপুর প্রতিনিধি সজিবুল হৃদয়সহ কয়েকজন সাংবাদিক লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়ের সাক্ষাতকার নিচ্ছিলেন। এমন সময় লালপুর উপজেলা যুবলণীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও লালপুর পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষক কাইকোবাদ হোসেন এসে ছবি ও ভিডিও ধারনে সাংবাদিকদের বাধা দেয় এবং  তাদের হাতে থাকা ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এর পরে উক্ত সাংবাদিকদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। পরে অবশ্য ছিনিয়ে নেয়া ক্যামেরা ও মোবাইল ফোন ফিরিয়ে দেয়। এ ঘটনায় উপজেলার সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে ওই নেতার বিচার দাবি করেছেন।

Tag
আরও খবর

লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত

২ দিন ২১ ঘন্টা ২৩ মিনিট আগে