জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মুক্তিপনের দাবীতে অপহৃত শিশুকে হাত পা বেধেঁ হত‍্যার দায়ে।অভিযুক্ত আসামীকে গ্রেফতার। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার।

১ডিসেম্তাবরিখ দিনাজপুর জেলার খানসামা থানাধীন জনাব মোঃ আতিউর রহমান (৪০), পিতা-মোঃ নাজিমদ্দিন, সাং- কায়েমপুর, ডাকঘর-কায়েমপুর, থানা- খানসামা, জেলা-দিনাজপুর খানসামা থানায় হাজির হয়ে তার শিশু সন্তান মোঃ আরিফুজ্জামান (০৮) নিখোঁজ মর্মে একটি সাধারণ লিপিবদ্ধ করেন। সাধারণ ডায়েরীকে আমলে নিয়ে খানসামা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করত ভিকটিমের পরিবারসহ স্থানীয় বিভিন্ন লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে বাণীর প্রতিবেশী শরিফুল ইসলামসহ আরো কয়েকজনকে পুলিশি নজরদারিতে রাখা হয়।

দিনাজপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ, পিপিএম মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় ও নিবিড় তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ আসলাম উদ্দিন এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) জনাব খোদাদাদ হোসেন ও সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল) জনাব মোঃ রওশন আলীর সমন্বয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের পাশাপাশি বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খানসামা থানার অফিসার ইনচার্জ জনাব চিত্তরঞ্জন রায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তাওহীদুল ইসলাম, এসআই (নিঃ)/ইবনে ফরহাদ, তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ)/ মোঃ শামীম মিয়াসহ খানসামা থানা ও ডিবি, দিনাজপুর জেলার সমন্বিত টিম অভিযানে অংশগ্রহণ করে। 

গত ৪নভেম্বর  নিখোঁজ শিশুর পিতা মোঃ আতিউর রহমান সন্দেহভাজন শরিফুল ইসলামসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে খানসামা থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) এর ৭/৮/৩০ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। নিবিড় ও নিরবিচ্ছিন্ন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পুলিশ হেফাজতে নেয়া শরিফুল ইসলাম জানান যে, পুলিশের কাছে অপহরণ ও মুক্তিপণ দাবির বিষয় স্বীকার করে এবং অপহৃত শিশু আরিফুজ্জামানের সন্ধান দিতে রাজি হয়।

অদ্য৫নভেম্বর ০২.০০ ঘটিকায় আটক শরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে অভিযানিক দল খানসামা থানাধীন ০৩নং আঙ্গারপাড়া ইউপিস্থ পাকেরহাট বাজার সংলগ্ন আরাজি যুগিরঘোপা গ্রামস্থ জনৈক মোঃ আব্দুস সালামের ভাড়া দেয়া বাড়ির উঠানে ধৃত শরিফুলের দেখানো স্থানের মাটি খুঁড়ে শিশু আরিফুজ্জামানের হাত-পা বাধা, বস্তাবন্দি ও মাটিচাপা লাশ উদ্ধার করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানান যে, মুক্তিপন আদায়ের উদ্দ্যেশে শিশু আরিফুজ্জামানকে অপহরণপূর্বক হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের পূর্বে আসামী শরিফুল শিশু আরিফুজ্জামানকে বলাৎকার করেছিল মর্মে স্বীকার করে। ভিক্টিমের লাশ যেন খুঁজে না পাওয়া যায়, সেজন্য জনৈক আব্দুস সালামের বাড়ির উঠানে গর্ত করে বস্তাবন্দি অবস্থায় লাশ পুঁতে রাখার পর উঠানের মাটি পুনরায় সমান করে বাড়ির গেইট তালাবদ্ধ করে নিজ গ্রামে চলে যায়। মটরসাইকেল ও মোবাইল ফোন ক্রয়ের জন্য আসামী শরিফুল এই অপহরণ ও হত্যাকান্ড ঘটিয়েছে মর্মে প্রাথমিক ভাবে জানা যায়।

উল্লেখ্য যে, শরিফুল ইসলাম বাদী আতিউর রহমানের একই পাড়ার আব্দুল মালেকের ছেলে। খানসামা বিএম কলেজে কম্পিউটার ট্রেড নিয়ে পড়াশুনার পাশাপাশি কিছু ছাত্রকে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করতেন। পাকেরহাট আরাজি যুগিরঘোপা এলাকায় জনৈক আব্দুস সালামের বাসায় ভাড়া থাকতেন।

উক্ত প্রেস বিজ্ঞপ্তি উপস্থিত ছিলেন জনাব মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ আসলাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব খোদাদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল), অফিসার ইনচার্জ, খানসামা থানা, দিনাজপুরসহ জেলা পুলিশের উদ্বোধন কর্মকর্তা।

Tag