নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সাতক্ষীরার কালিগঞ্জে চিংড়ি চাষে আধুনিক ব্যবস্থাপনা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

সাতক্ষীরার কালিগঞ্জে চিংড়ি চাষে আধুনিক ব্যবস্থাপনা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

এস এম তাজুল হাসান সাদ,(সাতক্ষীরা থেকে)

সাতক্ষীরার কালিগঞ্জে Good Aquaculture Practice in Cluster Management (Shrimp) শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় চিংড়ি চাষে ক্লাস্টার ব্যবস্থাপনার মাধ্যমে আধুনিক, টেকসই পদ্ধতি অনুসরণের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়। 

সাসটেইনবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় অনুষ্ঠিত কর্মশালাটিতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোকির আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জি. এম. সেলিম।

কালিগঞ্জ মৎস দপ্তরের মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মৎস দপ্তর খুলনার সিনিয়র সহকারী উপ-পরিচালক মোঃ মনিরুল মামুন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সুভ্র চন্দ্র। এছাড়া উপস্থিত ছিলেন সাবিনুর রহমান, সুমন ঢালী প্রমুখ। 

কর্মশালাটিতে মৎস্য খাতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চাষি, ডিপো মালিক, ফিড ডিলার, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন পক্ষের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। সংশ্লিষ্টরা জানান, দেশের অন্যতম রপ্তানিমুখী খাত চিংড়ি শিল্পের উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag
আরও খবর