কালিগঞ্জে সিনিয়র সাংবাদিক শেখ আব্দুল হামিদ এর দাফন সম্পন্ন
ঢাকা থেকে প্রকাশিত 'দৈনিক আলোকিত বাংলাদেশ' পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সদস্য ও প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল হামিদ (৫৮) এর জানাজা সম্পন্ন হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে স্থানীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজায় কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, স্থানীয় বিএনপি, জামায়াত, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত সোমবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে সাংবাদিক আব্দুল হামিদ হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
২ দিন ১০ মিনিট আগে
২ দিন ২ ঘন্টা ১১ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ২০ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ২২ মিনিট আগে
৪ দিন ৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৯ দিন ৪ ঘন্টা ৩ মিনিট আগে
১৭ দিন ৩ ঘন্টা ১৪ মিনিট আগে
১৭ দিন ৩ ঘন্টা ১৬ মিনিট আগে