নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নলতা কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন, অধ্যক্ষের পদত্যাগ ও রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

নলতা কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন, অধ্যক্ষের পদত্যাগ ও রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম 

 সাতক্ষীরার কালিগঞ্জে নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহম্মেদের পদত্যাগ ও রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

রোববার (১১ আগস্ট) বেলা ১০ টায় কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অধ্যক্ষের অনুপস্থিতে দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ সাবুর আলীর মাধ্যমে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর আন্দোলনের সমন্বয়কসহ অর্ধ শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষরকৃত লিখিত আবেদন জমা দেয়া হয়।

 ওই আবেদনে দুর্নীতিবাজ ও নিয়োগ ব্যবসায়ী অধ্যক্ষ তোফায়েল আহম্মেদের পদত্যাগ ও অধ্যক্ষের সকল অপকর্মের দোসর অফিস সহকারী দীপক কুমার পালের অপসারণের জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন সমন্বয়কবৃন্দ। এছাড়াও অধ্যক্ষ তোফায়েল আহম্মেদের দুর্নীতি সম্বলিত একটি লিফলেট বিতরণ করেন তারা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সমন্বয়ক যথাক্রমে জাহিদ হোসেন, আজমীর হোসেন, শাহারিয়ার হোসেন, মোজাহিদুল আলম, মেহেরাব, মারুফ হোসেন প্রমুখ। এছাড়াও শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক  (দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ) সাবুর আলী, সহকারী অধ্যাপক ফারুক হোসেন, মাহমুদুন্নবী খান, আব্দুল মজিদ প্রমুখ। 

এ ব্যাপারে জানার জন্য অধ্যক্ষ তোফায়েল আহম্মেদের মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. আবুল ফজল মোহাম্মদ বাপীর নিকট জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন থেকে উত্থাপিত দাবির বিষয়ে জানতে পেরেছি। জরুরি ভিত্তিতে ম্যানেজিং কমিটির সদস্যদের ডেকে মিটিং করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর