নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কালিগঞ্জে নির্বাচনী দায়িত্ব প্রদানে ব্যাপক স্বেচ্ছাচারীতার অভিযোগ

কালিগঞ্জে নির্বাচনী দায়িত্ব প্রদানে ব্যাপক স্বেচ্ছাচারীতার অভিযোগ


 আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে ভোট গ্রহন কর্মকর্তা নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছচারিতার অভিযোগ উঠেছে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের বিরুদ্ধে। ৪র্থ শ্রেণীর কর্মচারীরাও পেয়েছে পোলিং অফিসারের প্রশিক্ষণ। 



প্রাপ্ত তথ্য মতে, এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকদের বেতন গ্রেড ৯ থেকে ১১ পর্যন্ত প্রভাষক ও শিক্ষকদের-প্রিজাইডিং বা সহকারী প্রিজাইডিং অফিসার হিসাবে নিয়োগ প্রদান করা হয়। এছাড়া বেতন গ্রেড ১২ থেকে ১৬ পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের পোলিং অফিসার হিসাবে নিয়োগ প্রদান করা হয়। তবে আগামী ৮ই মে উপজেলা পরিষদ নির্বাচনে কালিগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী দ্বায়িত্ব পালনের জন্য  হাইস্কুল ও কলেজের ৯ গ্রেড থেকে ১১ গ্রেড পর্যন্ত প্রভাষক এবং শিক্ষকরা সহকারী প্রিজাইডিং অফিসার হিসাবে প্রশিক্ষণের জন্য প্যানেলভুক্ত  হলেও একই গ্রেডে থাকা মাদ্রাসার প্রভাষক ও শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে পোলিং অফিসার হিসাবে। 


যার ফলে মাদ্রাসার এমপিও ভুক্ত প্রভাষক ও শিক্ষকরা চরম বৈষম্য ও স্বেচ্ছাচারীতার শিকার হয়েছেন বলে দাবি করেছেন।  এ নিয়ে  কালিগঞ্জ উপজেলার মাদ্রাসার প্রভাষক ও শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।ক্ষুব্ধ হয়ে দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক শহিদুল্যাহ বলেন জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের দায়িত্ব দেওয়ার নামে তাদের সম্মান হানি করা হয় একই গ্রেডে চাকুরী করে কলেজ এবং হাইস্কুলের শিক্ষকদের সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হলেও মাদ্রাসার উচ্চতর গ্রেডের শিক্ষকদেরকে পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। পোলিং অফিসার হিসাবে নিয়োগ পাওয়া কালিগঞ্জ কেন্দ্রীয় মাদ্রাসার শিক্ষক মো: হোসেন আলী সহ শিক্ষক ফরিদ উদ্দীন আল মাসউস, প্রভাষক হোসেন আলী, প্রভাষক আরিফ বিল্লাহ, সহকারী মৌলভী আনায়ারুল ইসলাম বলেন,  উপজেলা নির্বাচন অফিসারের সেচ্চাচারীতায় মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা চরম বৈষম্যর মাধ্যমে নির্বাচনী দ্বায়িত্ব পালনের জন্য প্যানেলভুক্ত হয়। তারা আরও বলেন প্রশিক্ষণ পেলেও বিগত নির্বাচনের মতো হতে পারে, শেষ পর্যন্ত হয়তো আমাদের নিয়োগ দেওয়া হবেনা। 


উপজেলা পরিষদ নির্বাচনে  ১৭ থেকে ২০ গ্রেড পর্যন্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশনা না থাকলেও তাদেরকে পোলিং অফিসার হিসেবে প্যানেলভুক্ত করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।এব্যাপারে জানতে চাইলে কালিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা অনুজ গাইন বলেন ৪র্থ শ্রেণীর কর্মচারী পোলিং অফিসার হিসেবে প্যানেলভুক্ত হওয়ার কথা নয় যদি কোন কারণে হয়ে থাকে তবে চূড়ান্ত নিয়োগে অবশ্যিই তাদেরকে বাদ দেওয়া হবে। একই গ্রেডের হাইস্কুল কলেজের শিক্ষকদের প্রিজাইডিং বা সহকারী প্রিজাইডিং অফিসার এবং মাদ্রাসা শিক্ষকদের পোলিং অফিসার হিসেবে প্যানেল ভুক্তির বিষয়টি জানতে চাইলে তিনি বলেন উপজেলা জুড়ে  প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারের যে চাহিদা তার থেকে আবেদন কারী শিক্ষকদের সংখ্যা অনেক বেশি, যে কারণে উচ্চতর গ্রেডের অনেক  শিক্ষকদের পোলিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালনে (মৌখিক) অনাপত্তি ও আবেদনের প্রেক্ষিতে এটা করা হয়েছে।  জেলা নির্বাচন কর্মকর্তা মো: আতিকুল ইসলাম এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন তবে বিধি বর্হিভূত কিছু হয়ে থাকলে অবশ্যিই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

আরও খবর