নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরার শ্যামনগরে ভাতিজার লাঠির আঘাতে আপন চাচার মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে ভাতিজার লাঠির আঘাতে আপন

 সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভূরুলিয়া পুকুর থেকে পানি উঠানো নিয়ে সংঘর্ষে ভাতিজার লাঠির আঘাতে আলী আকবর (৭২) নামের এক বৃদ্ধ ব্যক্তি নিহত হয়েছে। 


আজ বুধবার (১০ এপ্রিল) বিকালে উপজেলার ভুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলী আকবর একই গ্রামের মৃত মোকরেছদ আলীর ছেলে। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য মর্গে পাঠিয়েছে। এঘটনায় সাইদুল, তার স্ত্রী কুলসুম ও দুই ভাই মনিরুল ও মেহেদীকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 


নিহতের ছেলে রওশন আলম তথ্যমতে জানা যায় শুকিয়ে যাওয়া বোরো ক্ষেতে যৌথ মালিকানার পুকুর থেকে বুধবার বিকালে তার পিতা শ্যালো মেশিনের সাহায্যে পানি তুলছিলেন। এসময় তার তিন চাচাত ভাই ও তাদের স্ত্রী সন্তানরা এসে পানি তোলার কাজে বাঁধা সৃষ্টি করে। একপর্যায়ে তার পিতা জোরপুর্বক পানি উঠানোর চেষ্টা করলে তাকে লাঠি দিয়ে এলাপাতাড়ি মারপিট করা হয়।


স্থানীয় ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান জাফরুল আলম বাবু জানান পানি তোলাকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে আকবর আলীর মৃত্যুর খবর তিনি শুনেছেন। বাইরে থাকায় ঘটনাস্থলে যেতে পারেনি।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত শাকির হোসেন জানান আলী আকবরকে মৃত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়। তার শরীরে আঘাতের দাগ আছে



শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন, নিহতের ছেলে পিতাকে হত্যার ঘটনায় মামলা করেছেন। অভিযুক্তদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। 

আরও খবর