নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সংবাদ প্রকাশ হওয়ায় বিষ্ণুপুর ইউপি সদস্য আফছারের গাত্রদাহ শুরু ও সাংবাদিককে হুমকি!


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সরকারি গাছ ও জেলা পরিষদের গাছের ডাল বিক্রি করে টাকা আত্মসাতের ঘটনায় পত্রিকায় তথ্যবহুল সংবাদ প্রকাশিত হওয়ায় সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুর ইউপির ৩নং ওয়ার্ডের মেম্বর আফছার উদ্দীনের গাত্রদাহ শুরু হয়েছে। 


সংবাদ প্রকাশের কারণে প্রকাশ্যে তিনি সাংবাদিক আরাফাত আলীকে হুমকি দিয়েছেন এবং অন্যান্য সাংবাদিকদের সম্পর্কে অশ্লীল গালিগালাজ করেছেন। কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য জাতীয় দৈনিক আলোকিত সকাল, অনলাইন পোর্টাল সময় নিউজ ও বিডি নিউজ এর স্টাফ রিপোর্টার আরাফাত আলী জানান, বিষ্ণুপুর ইউপির মেম্বর আফছার উদ্দীন এর প্রকল্পের কাজে অনিয়ম, সরকারি ও জেলা পরিষদের গাছ বিক্রি করে টাকা আত্মসাতসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির ঘটনায় বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় দৈনিকে একাধিকবার তথ্যবহুল সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদকে কেন্দ্র করে নিজেকে অত্যন্ত প্রভাবশালী হিসেবে দাবিদার ইউপি সদস্য আফছার উদ্দীনের গাত্রদাহ শুরু হয়। একপর্যায়ে রবিবার (২৪ মার্চ) উপজেলা পরিষদ এলাকায় সিনিয়র সাংবাদিক আরাফাত আলীর সাথে মুখোমুখি হয়ে তিনি সংবাদ প্রকাশের কারণে অসৌজন্যমূলক আচরণ করেন এবং নানাবিধ হুমকি প্রদান করেন। এঘটনা জানাজানি হলে সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।


এদিকে রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য আরাফাত আলীর সাথে অসৌজন্যমূলক আচরণ ও হুমকি প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, অর্থ সম্পাদক গাজী মিজানূর রহমান, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মাহবুবুর রহমান সুমন, দপ্তর সম্পাদক মো. জামাল উদ্দীন, কার্যনির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার গাইন, সদস্য আফজাল হোসেন, শেখ আব্দুল হামিদ, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, হাবিবুল্যাহ বাহার, আব্দুল মাজিদ, রফিকুল ইসলাম, ফজলুল হক, মো. শের আলী, আবুল কালাম বিন আকবার, মোখলেছুর রহমান মুকুল, আব্দুস সালাম, আবু বক্কর সিদ্দীক, এস এম তাজুল হাসান সাদ  বাপ্পী সরকার, জিএম আব্দুল বারী, মো. আলাউদ্দীন, মাসুদ খান প্রমুখ। 


এছাড়াও সিনিয়র সাংবাদিক আরাফাত আলীকে হুমকি প্রদানের ঘটনায় কালিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, নলতা প্রেসক্লাবসহ কৃষ্ণনগর আঞ্চলিক প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

আরও খবর