নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরার কালিগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল দেবহাটা থেকে উদ্ধার

 কালিগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল দেবহাটা থেকে উদ্ধার

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ  উপজেলা থেকে চুরি করে  যাওয়ার পথে ডিবি পুলিশের টহল টিমের সামনে পড়ে চুরিকৃত মোটরসাইকেল ফেলে পালিয়েছে চোরচক্র। প্রায় এক সপ্তাহ পর চুরি হওয়া মোটরসাইকেল ফেরত পেয়েছে ভুক্তভোগী মালিক শেখ শাহাজান বাদশা।মোটরসাইকেলের মালিক উপজেলা সদরের বাজারগ্রামের শেখ আব্দুর রউফের ছেলে শাহাজান বাদশা 


তিনি জানান, ১৩ মার্চ (বুধবার) মহৎপুর সরকারি কবরস্থান সংলগ্ন রওজাতুল জান্নাহ ক্বারিয়ানা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদে তারাবিহ নামাজ পড়তে গেলে বাইরে রাখা হিরো হোন্ডা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। এঘটনায় রাতেই থানায় সাধারণ ডায়েরী করা হয়। মোটরসাইকেল নিয়ে সাতক্ষীরা অভিমুখে যাওয়ার পথে দেবহাটার সখীপুর স্বাস্থ্য কমেপ্লেক্সের সামনে পুলিশের টহল গাড়ি দেখে মোটরসাইকেল রাস্তার পাশে রেখে পালিয়ে যায় চোরচক্র। পরবর্তীতে মোটরসাইকেলের বিষয়ে সাধারণ ডায়েরীর সূত্র ধরে মোটরসাইকেল উদ্ধারের ঘটনা কালিগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়।


 এরপর মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করে মালিকানা নিশ্চিত হওয়ার পর সেটি শেখ শাহাজান বাদশার নিকট হস্তান্তর করেন জেলা ডিবি পুলিশের কর্মকর্তাবৃন্দ।চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর উপপরিদর্শক আহম্মাদ কবির, সহকারী উপপরিদর্শক জামাল হোসেন ও কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সানা।

আরও খবর