নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরার কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান আইজিপি পদক পেয়েছেন

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান আইজিপি পদক পেয়েছেন

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান আইজিপি পদক পেয়েছেন


আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য ভূমিকা রাখায় এবং উত্তম ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ আইজি ব্যাজ পদক-২০২৩ পেলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান। আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে তাকে এ পদক পরিয়ে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম।জানা যায়, আমিনুর রহমান কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করে সফল হয়েছেন।

তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগরের অসংখ্য মাদক কারবারি ও সেবনকারীকে তিনি সেচ্ছায় আত্মসমর্পণ করার উদ্যোগ নিয়েও সফল হয়েছেন। কিশোর গ্যাংদের দৌরাত্ম বন্ধ করতে নিজেই শহরের পার্ক ও রাস্তাঘাটে অভিযান পরিচালনা করেছেন। কিশোর-যুবক-যুবতীদের তিনি বুঝিয়ে রাতের আড্ডা বন্ধ করে পড়ালেখায় মনোনিবেশ করিয়েছেন। এতে অভিভাবকরাও কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ট্রাফিক সচেতনতা বৃদ্ধি করতে প্রচার অভিযান চালিয়েছেন বছরজুড়ে। ট্রাফিক আইন মান্যকারীদের হাতে ফুল দিয়েও শুভেচ্ছা জানাতে দেখা গেছে তাকে। শীতে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে রাতে ঘুরে ঘুরে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। অল্পদিনেই কালিগঞ্জ ও শ্যামনগরে ব্যাপক জনপ্রিয় হওয়ায় অবশেষে পুলিশের ‘আইজি ব্যাজ পদক’ পেলেন তিনি।

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান অভিব্যক্তি প্রকাশ করে বলেন, মহান আল্লাহর কাছে প্রথমে শুকরিয়া আদায় করছি। অশেষ কৃতজ্ঞতা জানাই সম্মানিত জেলা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী স্যার, আমার সকল সহকর্মী, বিশেষ করে সকল সাংবাদিক ভাই ও আমার পরিবারের প্রতি।
তিনি আরো বলেন, কর্মক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তার এ প্রাপ্তিতে কর্ম উদ্দীপনা ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে। আমি অত্যন্ত খুশি আইজিপি পদক পেয়ে। আগামী দিনেও মানুষের সেবা করে যেতে চাই আমি। সবার দোয়া চাই, এই পুরস্কার যেন আরও ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা জোগাবে।

আরও খবর