নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরার কালিগঞ্জের ৫৯ নং পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

সাতক্ষীরার কালিগঞ্জের ৫৯ নং পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন 

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা ২ নং বিষ্ণুপুর ইউনিয়নের ৫৯ নং পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।

আজ সোমবার ১২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ৫৯নং পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি

সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এর সমর্থিত প্যানেলের ৪ জনের মধ্যে ৩জন প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। বিশিষ্ট ব্যবসায়ী সারের ডিলার মৃণাল কুমার মন্ডল সমর্থিত প্যানেল থেকে বিজয়ী হয়েছেন ১ জন প্রার্থী। সরেজমিন জানা গেছে, পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুইজন অভিভাবক সদস্য (পুরুষ) ও দুইজন অভিভাবক সদস্য (মহিলা) নির্বাচিত করার জন্য ২২৪ জন অভিভাবক ভোটারের মধ্যে ১৮৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

২’টি প্যানেল থেকে ৪জন পুরুষ ও ৪ জন মহিলা অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মেহেদী হাসান বাবু ফুটবল প্রতিকে ১৩৩ ভোট, এবং মারুফ বিল্লাহ বই প্রতীকে ৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি গণেশ চন্দ্র মন্ডল চেয়ার প্রতিকে ৭৪ ভোট এবং রামকৃষ্ণ রায় ৫৯ ভোট পেয়েছেন।অপরদিকে মহিলা অভিভাবক সদস্য পদে ফাতেমা পারভীন কলম প্রতিকে ১২২ ভোট এবং মিছ হাসনা হেনা সুমী মাছ প্রতিকে ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নিকটতম প্রতিদ্ব›দ্বী ময়না পারভীন কলস প্রতিকে ৭১ ভোট এবং রাখি মন্ডল মেরাগ প্রতিকে ৫৯ ভোট পেয়েছেন।নির্বাচনে রিটার্নিং অফিসার ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার নয়ন কুমার সাহা, প্রিজাইডিং অফিসার ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার একেএম মোস্তাফিজুর রহমান এবং সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন পোর্টবসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শীলন অধিকারী ও জাকিয়া সুলতানা প্রমুখ

আরও খবর