নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরার কালিগঞ্জে সংসদীয় পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

সাতক্ষীরার কালিগঞ্জে সংসদীয় পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত। 


আজ ৪ ফেব্রুয়ারী রবিবার সকালে রাজস্ব অফিস চত্বরে সংসদীয় পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।


শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও জ্ঞানভিত্তিক জাতি গড়ে তুলতে বিতর্ক প্রতিযোগিতার ভূমিকা অপরিসীম। এ উদ্দেশ্যকে সামনে রেখে সংসদীয় পদ্ধতিতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগার কর্তৃক স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও রাজস্ব অফিস গণপাঠাগার’র সভাপতি মোহাম্মদ আজাহার আলীর সভাপতিত্বে ও গণপাঠাগার’র সদস্যসচিব অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম’র সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাহিত্যিক গাজী আজিজুর রহমান, একই কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক শ্যামাপদ দাস, কাজী আলাউদ্দিন কলেজের সহকারী অধ্যাপক রাম প্রসাদ ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের অর্থ


সম্পাদক গাজী মিজানুর রহমান, গণপাঠাগার’র সদস্য আশেক মেহেদী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গণপাঠাগার’র সদস্য শেখ শাওন আহমেদ সোহাগ সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। ৮ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪ টি মহাবিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ কবরে।আগামী ৬ ফেব্রুয়ারী কালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কারবালা মাধ্যমিক বিদ্যালয় বনাম কালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় একই স্থানে নলতা মাধ্যমিক বিদ্যালয় বনাম মিলনী মাধ্যমিক বিদ্যালয়, ৭ ফেব্রুয়ারী কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে মৌতলা মাধ্যমিক বিদ্যালয় বনাম কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় একই স্থানে রতনপুর তারকনাথ মাধ্যমিক বিদ্যাপীঠ বনাম ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করবে।


এছাড়া কলেজ পর্যায়ে ৮ ফেব্রয়ারি রোকেয়া মনসুর মহিলা কলেজ প্রাঙ্গনে কালিগঞ্জ সরকারি কলেজ বনাম কাটুনিয়া রাজবাড়ী কলেজ একই স্থানে রোকেয়া মনসুর মহিলা কলেজ বনাম নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ অংশগ্রহণ করবে এমনটা জানা গিয়েছে।

আরও খবর