নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরা অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন

সাতক্ষীরা অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন



ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টে খুলনা বিভাগের সব জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা স্টেডিয়ামের ভেন্যুতে ফাইনাল খেলায় কুষ্টিয়া জেলা দলকে হারিয়ে বিভাগ চ্যাম্পিয়ন হয় সাতক্ষীরা আজ শুক্রবার ২৬ জানুয়ারি ফাইনাল খেলায় নির্ধারিত ৫০ ওভারের খেলায় কুষ্টিয়া জেলা দল প্রথমে ব্যাট করতে নেমে ৪২ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৫ রান করে।

জবাবে সাতক্ষীরা জেলা দল ৩৫ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়ে ১৩৬ রান করে জয়ের প্রান্তে পৌঁছায়।খেলায় ম্যান অবদা ম্যাচ নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার তামিম শাহরিয়ার শামী।পরে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সাতক্ষীরা জেলা দলকে চ্যাম্পিয়ন ট্রফি এবং কুষ্টিয়া জেলা দলের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন।

সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. আশরাফুজ্জামান আশু।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার যু্গ্ম সাধারণ সম্পাদক ও ক্রিকেট সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন।

এসময় উপস্থিত ছিলেন,জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান শাহীন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, লুৎফর রহমান সৈকত, মো. রুহুল আমিন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ফারহা দীবা খান সাথী, মো. কবিরুজ্জামান রুবেল, বিসিবির প্রতিনিধি মুফাচ্ছিনুল ইসলাম তপু, ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান প্রমুখ।

খেলায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন শেখ তৌফিক হাসান তুরাগ, ও সঞ্জীব ব্যাণার্জী ,স্করারের দায়িত্ব ছিলেন সাইফুল ইসলাম বাপ্পী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

আরও খবর