নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কালিগঞ্জের কৃষ্ণনগরে ইয়াবা সহ সাবেক ছাত্রলীগ সভাপতি সহ ২ সহযোগী আটক

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-12-2023 01:25:21 pm


সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা কৃষ্ণনগর ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি ইকবাল হোসেন উজ্জ্বল এবং তার ২ সহযোগী আলমগীর ও সাইদুলকে ইয়াবা সহ আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ।


থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার ( ৯ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে কালিগঞ্জ থানার এস আই বুলবুল হোসেন সঙ্গীয় ফোর্স সহ কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের ইস্রাফিল তরফদারে পুত্র ইকবাল হোসেন উজ্জ্বল (সাবেক ছাত্রলীগ সভাপতি) এর বাড়িতে অভিযান পরিচালনা করে। এবং ৯০ পিচ ইয়াবা সহ উজ্জ্বল ও তার ২ সহযোগীকে আটক করে। 


আটককৃত উজ্জ্বল এর দুই সহযোগী আলমগীর হোসেন(২৩) হোসেনপুর গ্রামের নূর মোহাম্মদ মোড়লের পুত্র এবং অপর সহযোগী মো: সাইদুল ইসলাম (২৩) শ্যামনগর উপজেলার গুমন্তলী গ্রামের মোঃ মুজিবর রহমানের পুত্র।  


আটক উজ্জ্বল এর বিরুদ্ধে অপহরণ,হত্যা সহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। আটকৃতদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মামলা রুজু করে রবিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।


আরও খবর