নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কালিগঞ্জের কৃষ্ণনগর আ'লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নির্বাচন প্রস্তুতি উপলক্ষ্যে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকালে কৃষ্ণনগর ইউনিয়ন আ'লীগের আয়োজনে কিষান মজদুর ইউনাইটেড একাডেমীর হল রুমে জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে ইউনিয়ন আ'লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের আ'লীগ দলীয় মনোনীত নৌকার প্রার্থী ও শ্যামনগর উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন।

এ সময় তিনি বলেন, দলীয় স্বার্থে, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে, স্মার্ট বাংলাদেশ গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র হাতকে শক্তিশালী করতে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকাকে বিজয় করতে দলের ভিতরে সকল কোন্দল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকাকে বিজয় করার আহ্বান জানান।

সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল আহসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আ'লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এনামুল হক ছোট, কালিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, শ্যামনগর উপজেলা আ'লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একে এম জাফরুল আলম বাবু, সাবেক ইউপি সদস্য বাবু তপন কুমার রায়, সাবেক আ'লীগের ইউনিয়ন সভাপতি স,ম, আঃ মাজেদ, সাধারণ সম্পাদক নুর আহমেদ সুরুজ  ইউনিয়ান কৃষক লীগের সভাপতি সাবেক ইউপি সদস্য ফজর আলী, রাসেল স্মৃতি সংসদ এর সভাপতি মনিরুল ইসলাম, কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, ওয়ার্ড আ'লীগের সভাপতি শেখ ফারুক নেওয়াজ আ'লীগের ইউনিয়ন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু নির্মল চন্দ্র মন্ডল প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ'লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য আলহাজ ফজলুল হক, ডাক্তার কামাল হোসেন, ফারুক হোসেন, মাস্টার জনাব আলী, মোঃ ফারুক হোসেন, আবু হেনা বিশ্বাস প্রমুখ।

Tag
আরও খবর