আওয়ামী লীগের সময়ে প্রতি হিংসামূলক দায়ের করা ৪ রাজনৈতিক মামলা থেকে অব্যাহতি পেলেন দৈনিক নতুন আশা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজের) সদস্য মো: আকাশ মিয়াজী।
মঙ্গলবার (২৭ মে) রাজধানীর মতিঝিল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: মহায়মেনুল ইসলাম জানান ২০২১ সালের ২৯ আগস্ট মতিঝিল থানায় দায়ের করা রাজনৈতিক মামলা যার নং ২২ -আইন অনুসারে তদন্ত সাপেক্ষে ফাইনাল রিপোর্ট দেয়া হয়েছে।
মতিঝিল থানায় দায়ের করা মামলায় মো: আকাশ মিয়াজীকে ১৩ নং এজহারভুক্ত আসামী করা হয়েছিল। আকাশ মিয়াজীকে কচুয়া থানা পুলিশ ২ বার আটক করে। ৪০ দিন কারাবরণ করেন তিনি। এর আগে চাঁদপুরের কচুয়া থানায় দায়ের করা রাজনৈতিক ৩ টি মামলা চাঁদপুরের আদালত থেকে অহ্যাহতি পান তিনি।
৫ দিন ৭ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৩ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে
২৭ দিন ২ ঘন্টা ২২ মিনিট আগে
২৭ দিন ২২ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪৮ দিন ১৩ ঘন্টা ০ মিনিট আগে
৫৮ দিন ৬ ঘন্টা ২৭ মিনিট আগে
৭২ দিন ৭ ঘন্টা ১৫ মিনিট আগে
৭২ দিন ৭ ঘন্টা ১৭ মিনিট আগে