নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কচুয়ায় প্রেমিকার সাথে দেখা করতে এসে গণপিটুনিতে প্রাণ হারালেন প্রেমিক

চাঁদপুরের কচুয়ায় প্রেমিকার বাড়িতে মধ্যরাতে দেখা করতে গিয়ে গণপিটুনিতে প্রাণ  হারালেন প্রেমিক নূর মোহাম্মদ তূষার (২৫) নামের এক যুবক। এ ঘটনায় প্রেমিকাসহ দু’জনকে আটক করছে কচুয়া থানা পুলিশ। উপজেলার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, একই উপজেলার মনোহরপুর গ্রামের মৃত: মিজানুর রহমানের ছেলে নূর মোহাম্মদ তুষার ও একই উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে প্রেমিকা হিমা আক্তার (১৮) সাথে সোমবার দিবাগত রাতে দেখা করতে গেলে প্রেমিকার পরিবার ও বাড়ির লোকজন প্রেমিক তুষারকে আটক করে মধ্যযুগীয় বর্বরতা নির্যাতন করে গুরুতর আহত করেন। তুষারের মা তাছলিমা বেগম প্রেমিকার বাড়ির থেকে ছেলেকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে সোমবার ১টার দিকে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নিহতের মা তাসলিমা বেগম জানান, আমার ছেলের হিমা আক্তারের সাথে ফেসবুকে পরিচয় হয়ে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তাকে বিয়ে করবে বলে সোমবার দিবাগত রাতে আমার ছেলেকে ফোন দিয়ে হিমা আক্তারের বাড়িতে নিয়ে যায়। হিমার বাড়ির এক লোক আমাকে ফোন দিলে বলে ছেলেকে নিয়ে যাওয়ার জন্য। আমি ওই খানে গিয়ে ছেলেকে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় দেখতে পাই, ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার ছেলেকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে তিনি দাবী করেন।

কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান,হত্যাকাণ্ড সন্দেহে প্রেমিকা হিমা আক্তার ও তার মা হাছিনা বেগমকে জিজ্ঞাসাবাদ করা জন্য আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য জন্য পাঠানো হয়েছে।

Tag
আরও খবর