দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

কচুয়া উপজেলা ও পৌর বিএনপি’র নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কচুয়া উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন মোশাররফ হোসেন।

চাঁদপুরের কচুয়ায় উপজেলা ও পৌর বিএনপি’র নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সাবেক পৌর মেয়র হুমায়ুন কবিরের বাস ভবনে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


কচুয়া উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. হুমায়ুন কবির প্রধানের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক আলহাজ্ব মোহাম্মদ মোশাররফ হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য হওয়ায় তাদের ধন্যবাদ জানান। পাশাপাশি গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে আহবান জানান।


উপজেলা বিএনপি’র সদস্য সচিব মনজুর আহমেদ সেলিম ও পৌর বিএনপি’র আহবায়ক মো. হাবিব উল্লাহ হাবিবের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন-আহবায়ক মো. মিজানুর রহমান পাঠান, যুগ্ন আহবায়ক নাছির উদ্দিন মিলন ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মো. মকবুল হোসেন মিয়াজী প্রমুখ।


এসময় জেলা বিএনপি’র সদস্য ইঞ্জিনিয়ার মো. শাহজাহান, বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল মালেক, ওবায়েদ উল্লাহ ভুলন, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাড. মাসুদ প্রধানীয়া, সিনিয়র যুগ্ন আহবায়ক মো. মিজানুর রহমান স্বপন, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কবির হোসেন, সদস্য সচিব গাজী শাহজাহান, উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল প্রধান, সাধারন সম্পাদক গাজী রশিদ, সাংগঠনিক সম্পাদক আবরার কুদ্দুস প্রধানীয়াসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর