নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কচুয়ার আশ্রাফপুর ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি - বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চাঁদপুরের কচুয়া উপজেলার ১২নং আশ্রাফপুর ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ধনাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ দ্বি - বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-১ কচুয়া আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. শহীদুল ইসলাম।

অনুষ্ঠান উদ্বোধন করেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শফি উল্লাহ শফি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট মো. মাঈন উদ্দিন মাইনু, যুগ্ন আহবায়ক মো. রুহুল আমিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ, কাদলা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলাইমান গাজী, কচুয়া পৌর জাতীয় পার্টির যুগ্ন-আহবায়ক মো. জয়নাল আবেদীন প্রমুখ। এসময় জাতীয় পার্টির নেতা কাজী মোস্তফা কামালসহ ওই ইউনিয়নের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে আশ্রাফপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হিসেবে ত্যাগী ও পরীক্ষীত নেতা জালাল আহমেদ শাহজাহান ও মো. তাজুল ইসলাম মেম্বারকে সাধারন সম্পাদক করে নতুন কমিটি ঘোষনা করা হয়।

Tag
আরও খবর