নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জাতীয় শোক দিবস উপলক্ষে কচুয়ার বড়দৈল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিবাবক সমাবেশ ও আলোচনা সভা

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বড়দৈল ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবন উদ্বোধন ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা এবং  অভিভাবক সমাবেশ সোমবারে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে নতুন ভবন উদ্ভোধন করেন সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী,কচুয়ার উন্নয়নের রৃপকার জননেতা ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। 

মাদ্রাসার সভাপতি মো. ফারুকুল ইসলামের সভাপতিত্বে ও সুপার মো. ইকবাল হোসেন মজুমদারের পরিচালনায় আলোচনা সভায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা,উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদত অ্যাড. আব্দুল খালেক, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ,মাদ্রাসার সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিয়াজী,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন লিটন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান,ওসি মোহাম্মদ ইব্রাহিম খলিল,জেলা পরিষদের সাবেক সদস্য রওনক আরা রত্না, ইউপি সদস্য চাঁন মিয়া, যুবলীগ নেতা মহসিন ফরাজী সহ মাদ্রাসার শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর