নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে হত্যা মামলায় স্বামী-স্ত্রী ও তিন ছেলেসহ ৬জনকে যাবজ্জীবন

জয়পুরহাটে হত্যা মামলায় স্বামী-স্ত্রী ও তিন ছেলেসহ ৬জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ড দেওয়া হয়। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে জয়পুরহাট অতিরিক্তি জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম আসামীদের উপস্থিতিতে এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার দেবরাইল এলাকার আহাম্মদ আলী, তার স্ত্রী মিনা বেগম, তাদের তিন ছেলে আলতাব হোসেন, মোন্তাজ আলী, এন্তাজ আলী ও একই এলাকার  আব্দুস সাত্তারের ছেলে আনোয়ার হোসেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ১১ এপ্রিল সদর উপজেলার দেবরাইল গ্রামের রশিদ পরিবারের লোকজন নিয়ে তাদের সাংসারিক বিষয়ে আলাপ আলোচনা করছিলেন। এসময় পূর্ব শত্রুতার জেড় ধরে আসামীরা একজোট হয়ে বাদীর পরিবারকে কোদাল, লোহার রড, শাবল লাঠি দিয়ে মারপিট করে। এসময় রশিদের অবস্থা গুরুতর হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় ১৭ এপ্রিল নিহতের ছেলে মিজানুর রহমান সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন। 

আরও খবর