জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জয়পুরহাট বাস টার্মিনাল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল।
এসময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি এএম হেলাল, সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা শিপলু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল আলম তরফতার রুকু, জয়পুরহাট জজ কোর্টের পিপি শাহনুর রহমান শাহিন, জেলা শ্রমিকদলের সভাপতি বাবুল করিমসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার, কল্যাণ ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
২ ঘন্টা ৩ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৩২ মিনিট আগে
৬ দিন ৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ৭ মিনিট আগে
১৫ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে
১৭ দিন ৩ ঘন্টা ৬ মিনিট আগে
২২ দিন ৭ ঘন্টা ২১ মিনিট আগে