নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে ডিবি পুলিশের অভিযানে মদ-ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জয়পুরহাটে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে ১৯ বোতল ভারতীয় মদ, ২০০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের চৌকস অভিযানিক দল। 

রবিবার দিবাগত রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই মোঃ মিজানুর রহমান ও এসআই মোঃ ফারুক হোসেন পিপিএম সঙ্গীয় অফিসার ফোর্সসহ জয়পুরহাট জেলার সদর থানাধীন ধলাহার  ইউনিয়নের কল্যানপুর এলাকা থেকে ১৯ বোতল ভারতীয় তৈরি (Officer,s Choice) মদসহ পাঁচবিবি উপজেলার পশ্চিম কুড়িয়া এলাকার তৌহিদুল ইসলামের ছেলে মাদক কারবারি ফিরোজ হোসেন (২১) কে হাতেনাতে গ্রেফতার করেন।

অপরদিকে আরও একটি পৃথক অভিযানে রাত ৯ টা ৪০ মিনিটে ডিবি পুলিশের এসআই মোঃ আমিরুল ইসলাম সঙ্গীয় এএসআই মাহমুদ সিদ্দিকী, এএসআই মোঃ জাহিদুল ইসলাম ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে জয়পুরহাট সদর থানাধীন পুরানাপৈল ইউনিয়নের পশ্চিম পুরানাপৈল গ্রামের মৃত আয়েজ উদ্দীনের ছেলে মাদক কারবারি গোলাম মোস্তফা (৫৭) কে তার বসতবাড়ির সামনে থেকে ২০০ শত পিচ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধারসহ গ্রেফতার করেছে। 

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি শাহেদ আল মামুন জানান, গ্রেফতারকৃদের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে এবং মাদক কারবারি গোলাম মোস্তফার বিরুদ্ধে বিরুদ্ধে পূর্বের ৫ টি মাদক মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন আছে।

আরও খবর