নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জয়পুরহাটে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা

ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে জয়পুরহাটে ৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এক প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়। 

শুক্রবার (১৮ জুলাই) সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের চত্বরে এ প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। 

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, জয়পুরহাট যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক মতিয়র রহমান, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন উপস্থিত ছিলেন। 

এ সময় জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, ছাত্র-জনতার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের মাধ্যমে ছাত্র ও সাধারণ জনগণ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল।জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে   সেই ঐতিহাসিক দিনটির তাৎপর্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার একটি প্রয়াস।

যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরের সামনে থেকে ম্যারাথন শুরু হয়ে হিচমী বাজার, কমরগ্রাম, বানিয়াপাড়া, হয়ে  বটতলী বাজার গিয়ে শেষ হয়। ম্যারাথনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag
আরও খবর