নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে জামায়াতের মিছিল, ককটেল বিস্ফোরণ, পুলিশের ফাঁকা গুলি, আটক ১২

জয়পুরহাট সদরের বামনপুর  সগুনা চারমাথা মোড়ে শনিবার (২৪ ডিসেম্বর) সকালে জামায়াতের মিছিল থেকে ককটেলসহ জেলা জামায়াত  শিবিরের ১২জন নেতা কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ  (ডিবি)।

আটককৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর শাহ আলম দেওয়ান (৪৫), জামায়াত নেতা নাহিদুল ইসলাম (৩০), জামায়াত কর্মী শহিদুল ইসলাম , আমিনুল ইসলাম , শিপন , নুর নবী , জেলা ছাত্র শিবিরের সভাপতি আসাদুল ইসলাম আসাদ , সেক্রেটারি  মামুনুর রশিদ ,  শিবির কর্মী  মারুফ ,  মেহেদী হাসান , মেশকাত শরীফ  ও সোহরাব আলী।

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি শাহেদ আল মামুন বিষয়টি জানান, সকালে সদর উপজেলার বামনপুর সগুনা চারমাথা এলাকায় জামায়াত শিবিরের নেকা- কর্মীরা একটি ঝটিকা মিছিল বের হয়। এ সময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করা ছাড়াও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর আলম, এসআই আমিরুল ইসলাম ও এ এসআই মহবুব সিদ্দিকী আহত হয়।

এ সময় ডিবি পুলিশ  ৬ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

পরে  ঘটনাস্থল থেকে জেলা জামায়াতের  ১২জন নেতা কর্মীকে আটক করা ছাড়াও ৬টি ককটেল জব্দ করা হয়েছে। 

আরও খবর