নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে প্রায় ৯৫ লাখ টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভারত সীমান্তের পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকা  থেকে  ৫৭  ভরি ১১ আনা ওজনের ৩ টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করেছে ২০  বিজিবি সদস্যরা । উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ৯৫ লাখ টাকা। 

শুক্রবার (৬ জুন ) বিকাল সাড়ে  ৫টার দিকে জয়পুরহাট ২০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের একটি দল স্বর্ণের এ চালানটি জব্দ করে।  

বিষয়টি নিশ্চিত করে রাত ১০টার দিকে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্নেল মোঃ আরিফুর দৌলা জানান, পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৮১/ ৩১ থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা ঘোনাপাড়া  এলাকায় টহল দেওয়ার সময় সন্দেহজনভাবে এক নারী ঘোরাফেরা করছিলেন। এমন সময় ওই নারী টহলদলের উপস্থিতি টের পেয়ে একটি কাপড়ে মোড়ানো একটি প্যাকেট সীমান্তের নিকট ঝোপের মধ্যে ছুড়ে ফেলে পালিয়ে যান। পরে টহলদল মালিকবিহীন অবস্থায় প্যাকেটটির মধ্যে ৫৭  ভরি ১১ আনা  ওজনের ৩ টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ৯৪ লাখ ৮৯ হাজার ৩২০  টাকা। 

ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

Tag
আরও খবর