নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ৫

জয়পুরহাটে সেনাবাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের স্টেশন রোডের হরিজন পট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাট শহরের রেল কলোনী বিশ্বাসপাড়ার মৃত ভাদুয়া হরিজনের ছেলে মিঠুন হরিজন (৩৭), মিঠুন হরিজনের স্ত্রী চম্পা (৩৭), দেওয়ান পাড়ার চাঁন মিয়ার ছেলে রুবেল হোসেন (৩০), শান্তিনগর ফুলতলী মোড়ের শ্যামলের স্ত্রী মুক্তি (২৬) ও ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকার জাহিদুলের ছেলে মোস্ত হাসান (২৬)।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলা শহরের রেল কলোনী ও ফুলতলী এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি ৭০০ গ্রাম শুকনো গাঁজা, ২০ লিটার চোলাই মদ, গাঁজা সেবনের বিভিন্ন উপকরণ ও নগদ ৫৪ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

জয়পুরহাট থানার ওসি নুর আলম সিদ্দিক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর