নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আওয়ামী লীগ ও ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে বিচার দাবি এবং দলটিকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার আহ্বানে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আজ একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সংগঠক মোঃ ফিরোজ আলমগীরের নেতৃত্বে মিছিলটি আবুল কাশেম ময়দান থেকে শুরু হয়ে বাটার মোড় হয়ে পাচুর মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত কিন্তু দৃপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, "বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও রাজনৈতিক নির্যাতনের মাধ্যমে সাধারণ জনগণের ওপর নিপীড়ন চালিয়েছে। জনগণের ভোটাধিকার হরণ, মতপ্রকাশের স্বাধীনতা হরণ এবং বিরোধী কণ্ঠরোধের মাধ্যমে তারা দেশে এক ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে।"

বক্তারা আরও বলেন, "এই স্বৈরাচারী সরকারের বিচার আন্তর্জাতিক মানদণ্ডে হওয়া উচিত এবং আওয়ামী লীগকে অবিলম্বে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।"

সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক ওমর আলী বাবু, মোঃ আশরাফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ বোরহান উদ্দিন, উপজেলা সংগঠক অধ্যক্ষ সাহেব আলী, প্রভাষক হেলাল উদ্দিন, প্রভাষক সেলিম এবং পাঁচবিবি উপজেলা সংগঠক আতিকুর রহমান আতিক।

বক্তারা দেশের প্রতিটি সচেতন নাগরিককে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।


আরও খবর