নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে এক সপ্তাহ ধরে নিখোঁজ স্কুলছাত্র কাফি

জয়পুরহাটের ক্ষেতলালে তৃতীয় শ্রেণির ছাত্র কাফি খন্দকার (৮) প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় পরিবার ও স্বজনরা। এ ঘটনায় থানায় জিডিসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোন সন্ধান মিলছেনা। বিষয়টি জেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়র সৃষ্টি হয়েছে। এদিকে ওই শিশুকে উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ।

স্কুলছাত্র কাফি খন্দাকার ক্ষেতলাল উপজেলার শ্যাওলাপাড়া গ্রামের সঞ্চয় খন্দকারের ছেলে ও নশিরপুর দৌলতগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

পরিবার ও স্বজনরা জানায়, প্রতিদিনের মতো গত ১৮ এপ্রিল বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিলেন স্কুলছাত্র কাফি খন্দকার। খেলাশেষে সেদিন সন্ধ্যার আগে অন্য শিশুরা বাড়ি ফিরলেও বাড়ি ফিরেননি কাফি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে একমাত্র ছেলের সন্ধান না পেয়ে চরম হতাশা, কষ্ট ও অনিশ্চিয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। কিভাবে সে নিখোঁজ হলো তার নেই কোন হদিস। দ্রæত কাফিকে উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন পরিবার ও এলাকাবাসীরা।

ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় মহিলা ইউপি সদস্য জোসনা খাতুন বলেন, শিশু কাফি নিখোঁজ হওয়ার পরপরই বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়িতে তল্লাশী করা হয়েছে। তারপরও তার সন্ধান পাওয়া যাচ্ছেনা। থানায় জিডি করা হয়েছে। একটা বাচ্চা খুজে বের করতে প্রশাসনের এতো সময় লাগে? পুলিশ-প্রশাসনের কাছে অনুরোধ করবো দ্রুত বাচ্চাটিকে উদ্ধার করার জন্য।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ দীপেন্দ্রনাথ সিংহ বলেন, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। নিখোঁজ কাফিকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে। পাশাপাশি র‌্যাবসহ দেশের বিভিন্ন থানায় বিষয়টি জানানো হয়েছে। সবাই চেষ্টা করছে।
আরও খবর