নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে: জয়পুরহাটে মাওলানা রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দেশ সংস্কারের ব্যাপারে জামায়াতের বক্তব্য একদম পরিস্কার। একটি ফ্রি ফ্রেয়ার নির্বাচনের জন্য যতটুকু প্রয়োজন সেই সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এরপর জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জনগণের সরকার দেশ পরিচালনা করবে।

শনিবার বিকেলে জয়পুরহাট শহরের পৌর কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে এক শিক্ষাশিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জনগণ যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের দেয়, তাহলে অমুসলিমদের ব্যাপারে বক্তব্য খুবই পরিস্কার। অমুসলিমরা সবাই এদেশের নাগরিক। আমরা মনে করি এদেশে কোন সংখ্যালঘু নেই। মুসলিম নাগরিক যে সুযোগ সুবিধা পাবে অমুসলিমরাও একই সুযোগ সুবিধা পাবে। মুসলিম নাগরিক ধর্মীয় অধিকার পাবে অমুসলিমরাও ধর্মীয় অধিকার পাবে। আমাদের সরকার সেটা নিশ্চিত করবে। পাশাপাশি নারীদের ব্যাপারেও আমাদের বক্তব্য পরিস্কার। অনেকে মনে করেন জামায়াত ক্ষমতায় আসলে নারীদের ঘরের মধ্যে ঢুকিয়ে ফেলবে, এটা মিথ্যা কথা। আমরা নারীদের জন্য আলাদা সকল ব্যবস্থাই রাখবো। কোন কিছুই বন্ধ করা হবেনা, নারীরাও বিসিএস পরীক্ষা দিতে, ডাক্তার, পুলিশ, আর্মি ও এ্যাডমিন অফিসার হবে। ব্যাংকের ম্যানেজার হবে। নারীরা স্বাধীনভাবে তাদের কর্মকান্ড পরিচালনা করবে ইসলামী রাষ্ট্রে। আমরা ক্ষমতায় আসলে নারীরাই সবচেয়ে মর্যাদাবান হবেন।

জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাইদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, বগুড়া অঞ্চল টীম সদস্য অধ্যাপক আব্দুর রহিম, অধ্যাপক নজরুল ইসলাম ও জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডলসহ অন্যান্যরা। 

আরও খবর