নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে অপ চিকিৎসায় পঙ্গুত্ববরণের অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

জয়পুরহাটে অপ চিকিৎসায় পঙ্গুত্ব বরণ করার অভিযোগে অর্থোপেডিক চিকিৎসক ডা: আতাউল হকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী রোগী।

শুক্রবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১ টায় জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন পাঠ করেন ভুক্তভোগী রোগী জয়পুরহাট সদর উপজেলার দোগাছি বোর্ডঘর গ্রামের আবু বক্করের ছেলে আবু হায়াত। 

আবু হায়াত বলেন, দুর্ঘটনায় তার ডান পায়ের হাড়  ভেঙে গেলে তিনি শহরের সিও কলোনী এলাকায় একটি বেসরকারি  ক্লিনিকে ডাক্তার আতাউল হকের শরণাপন্ন হন। গত ২০২৩ সালের ২০ নভেম্বর নগদ দেড় লাখ টাকা নিয়ে জয়পুরহাট ওই বেসরকারি ক্লিনিকে  প্রদান করেন। সেই  থেকে  তিনি ডাক্তার আতাউল হকের পরামর্শ মত চিকিৎসা ও অপারেশন গ্রহণ করতে থাকেন।  

তিনি আরও জানান, এক পর্যায়ে আমার ক্ষতস্থানে পচন ধরে হাড় পর্যন্ত ঘা হয়। এরপর ডাক্তার আতাউল হক নিয়মিত চিকিৎসা দিলেও অবস্থার অবনতি ঘটতে থাকে। অবস্থা বেগতিক দেখে ওই চিকিৎসক আমাকে ঢাকায় চিকিৎসা নিতে বলেন। এরই মধ্যে আমার খরচ হয় আরো প্রায় দুই লাখ টাকা। এই চিকিৎসা নিতে গিয়ে আমার সহায় সম্পত্তি বিক্রি করতে হয়। এখন আমি নিঃস্ব সহায় সম্বলহীন। এরপরও আমি পঙ্গুত্ব বরন করতে চলেছি। আমি ক্ষতিপুরুন  সহ ডাক্তার আতাউল হকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আবু হায়াতের স্ত্রী মুক্তি বেগম, প্রতিবেশী রোম্মান হোসেন, আমজাদ হোসেন প্রমুখ।

আরও খবর