নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আদর্শ উপজেলা বিনির্মাণে পাঁচবিবিতে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা

জয়পুরহাটের পাঁচবিবিতে আদর্শ উপজেলা গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের সাথে এক ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে উচাই জেরকা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলার উন্নয়ন, শিক্ষা, মাদক, চাঁদাবাজি, যৌতুক, বাল্যবিবাহ, প্রযুক্তির প্রসার, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রধান অতিথির বক্তব্যে, উপজেলার বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ আ্যাসোসিয়েসন অব কল সেন্টার আ্যান্ড আউটসোর্সিং (BACCO) এর সাধারণ সম্পাদক ফয়সল আলিম।

ফয়সল আলীম বলেন, তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে হবে। স্থানীয় পর্যায়ে উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা আগামীতে কেমন উপজেলা বিনির্মান করবো, সেই বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন মতামত শুনেছি। সেগুলো বিষয়ে সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হবে। এছাড়া আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে বাস্তবায়ন করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মানবাধিকার আইন  গবেষক নাহিদ হোসেন, সরাইল কলেজের সহকারী অধ্যাপক সরদার মোঃ আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।

এই আয়োজনের বিষয় বস্তু ছিলো, কেমন পাঁচবিবি উপজেলা দেখতে চাই? আলোচনায় অংশগ্রহণকারীরা উপজেলাকে উন্নত, প্রযুক্তিবান্ধব ও আধুনিক করতে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আদর্শ পাঁচবিবি উপজেলা বিনির্মানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সেরা প্রশ্নকারী ও সমাধানের বিষয়ে মতামত দেওয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 


আরও খবর