নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে নিকাহ রেজিস্ট্রার ও তার ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

জয়পুরহাটে বিয়ের কাবিননামার ভুয়া নকল সরবরাহের অভিযোগে ছাইফুল নামের এক নিকাহ রেজিস্ট্রার ও তার ভাই সাইদুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি ও তার পরিবার। 

রোববার (০৮ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগি পিংকি আক্তার।

পিংকি অভিযোগ করে জানান, ২০২৩ সালের ৬ ডিসেম্বর কোমরগ্রাম পশ্চিমপাড়া এলাকার মাসুদ রানার সাথে ৩০ হাজার টাকা দেনমোহরে ঢাকার সাভারের বাইপাইল এলাকায় ইসলামী শরিয়ামতে বিবাহ হন। সেই নিকাহনামা রেজিস্ট্রি করেন কাজী সাইফুল ও সহযোগিতা করেন তার ভাই সাইদুল। এর দুই মাস পর মাসুদ রানা মারা গেলে মাসুদ রানার পরিবারের লোকজন তাকে অস্বীকার করে। পরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে তিনি আদালতে একটি মামলা করলে আদালত বিয়ের কাবিননামা চান। এরপর সাইফুল ও ভাইয়ের  সাথে যোগাযোগ করে কাবিন নামার একটি নকল চাইলে একটি নকল দেন সাইফুল। পরে সেই নকল আদালতে উপস্থাপন করার পর কাবিননামা পিংকিকে দেননি মর্মে জানায় অভিযুক্ত। এরপর থেকে পিংকি স্বামীর স্বীকৃতি ও ভুয়া কাবিনের প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করে।

সংবাদ সম্মেলনে বিবাহের স্বাক্ষী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

নিকাহ রেজিস্টার সাইফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, পিংকিকে কোন কাবিননামার নকল তিনি দেননি। 
আরও খবর