নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শনিরআখড়া থেকে গ্রেফতার

জয়পুরহাটে মানষিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি লুৎফর রহমানকে যৌথ অভিযান চালিয়ে রাজধানী ঢাকার শনিরআখড়া থেকে গ্রেফতার করেছে র‍্যাব ও পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে তাকে জয়পুরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত লুৎফর সদর উপজেলার ভাদসা পলিবাড়ী গুচ্ছগ্রামের কাইমুদ্দিনের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ২২ মে সদর উপজেলার ভাদসা পলিবাড়ী গুচ্ছগ্রামের  ১৩ বছর বয়সী মানষিক প্রতিবন্ধী এক কিশোরীকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে লুৎফর রহমান। এঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে ২৩ মে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ২০২৪ সালের ১০ জুলাই তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। 

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, এ মামলায় জামিন নিয়ে দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন লুৎফর। অবশেষে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও খবর