নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাট থানায় অগ্নিসংযোগ ও হামলা করে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে পুলিশ

জয়পুরহাট থানায় অগ্নিসংযোগ ও হামলা করে লুট করে নিয়ে যাওয়া অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। 

গত ০৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনকে কেন্দ্র করে জয়পুরহাট থানায় দুষ্কৃতিকারীগণ কর্তৃক অগ্নিসংযোগ, লুটতরাজ ও হামলা চালিয়ে থানায় জমাকৃত অস্ত্র ও গোলাবারুদসহ অন্যান্য মালামাল লুটপাট করে নিয়ে যায়। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধা ৭.৩৫ ঘটিকায় জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব  এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সদর থানার ওসি সঙ্গীয় এসআই মোঃ ফারুক, মোঃ জাহাঙ্গীর, এসআই  মোঃ শহিদুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ কফিল উদ্দিন, মোঃ সোহেল রানাসহ অভিযান পরিচালনা কালীন জয়পুরহাট থানাধীন গুলশান মোড় থেকে তাঁতী পাড়াগামী রাস্তার পার্শ্বে অবস্থিত সিমেন্ট ফ্যাক্টরী মাঠের পূর্ব দিকে ঝোপের আড়ালে পরিত্যাক্ত অবস্থায় একটি ৭.৬২ চায়না পিস্তল, একটি ম্যাগাজিন, ০৮ রাউন্ড গুলি (৭.৬২১২৫) এবং ৯ মি: মি: পিস্তলের গুলি ২৯ রাউন্ড (৯৯১৯), পিস্তলের একটি কাভার উদ্ধার করেছে। 

এ বিষয়ে আজ রাত সাড়ে ৯ টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ তালিকা মূলে জব্দ করে হেফাজতে গ্রহন করা হয়েছে এবং এই উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। 
আরও খবর