নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাট রেলস্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে কুয়েট শিক্ষার্থী রাহুলের মৃত্যু

জয়পুরহাট রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাহুল হোসেন (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১১ নভেম্বর) ভোর রাত ৪ টার দিকে  এ দুর্ঘটনা ঘটে। 

ওই শিক্ষার্থীর মানিব্যাগে পাওয়া ট্রেনের টিকিট অনুযায়ি, খুলনা থেকে ঈশ্বরদী আসেন কুয়েট শিক্ষার্থী রাহুল হোসেন। সেখান থেকে সান্তাহার উদ্দেশে আবার ট্রেনে উঠেছেন সে। তারপর ট্রেনেই ঘুমে পড়েন। ওই অবস্থায় জয়পুরহাটে এসে পৌঁছালে তার ঘুম ভেঙ্গে যায়। দ্রুত জয়পুরহাট স্টেশনে নামার সময় পা পিছলে ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়। সেসময় তার কাছে ছিল ব্যাগ, একটি ট্রেনের টিকিট, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন। তবে মোবাইল ফোন ও সিম নষ্ট হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন, সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন।

রেলওয়ে পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কালীপাড়া এলাকার মৃত শাহরিয়ার রইচের ছেলে রাহুল হোসেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের (কুয়েট) লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিল। একাডেমী পরীক্ষা শেষ করে বৃহস্পতিবার রাতে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামি সীমান্ত এক্সপ্রেস ট্রেনে সে গ্রামের বাড়ীতে আসছিল। 

এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, কুয়েটের একজন শিক্ষার্থী জয়পুরহাট রেলস্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে নিহত হয়েছে। ময়নাতদন্তে শেষে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের নিকট ওই শিক্ষার্থীর লাশ হস্তান্তর করা হয়েছে।

আরও খবর