নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জয়পুরহাটে নানা আয়োজনে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

রবিবার (০১ সেপ্টেম্বর) সকালে শহরের রেইল গেইট এলাকায় জেলা বিএনপি’র কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে আলোচনাসভা ও দোয়া করা হয়। 

জেলা বিএনপি’র আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট মিজানুর রহমান, কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মঞ্জুর এ মওলা পলাশ, জেলা যুবদলের সদস্য সচিব আদনানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিএনপি’র কার্যক্রম প্রকাশ্যে পালন করতে দেয়নি ফ্যাসিবাদী সরকার। প্রকাশ্যে বিএনপি’র দলীয় কর্মকান্ডে অংশ নিতে পারায় উজ্জিবিত নেতা-কর্মীরা। যদি কেউ বিএনপি’র নাম ভাঙ্গিয়ে অথবা কোন বিএনপি’র নেতাকর্মী চাঁদাবাজী বা কোন নিরীহ মানুষকে হয়রানীসহ কোন ধরনের অপতৎপরতায় জড়িত থাকে তাদেরকে আইন-শৃংখলা বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য বক্তারা সকলের প্রতি আহবান জানান।

আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানসহ সকল শহীদদের স্মরনে দোয়া অনুষ্ঠিত হয়।
আরও খবর