নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে আন্তঃথানা কাবাডি পুরুষ ও নারী প্রতিযোগীতা ২০২৪ অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পুলিশের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ৫ টি উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজে অধ্যয়নরত মোট ১৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে আন্ত: থানা কাবাডি (পুরুষ ও নারী) প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ আগস্ট) বিকাল ৫টায় বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন জয়পুরহাট পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ নূরে আলম বিপিএম। এর আগেবুধবার (৩১ জুলাই) বিকেলে জয়পুরহাট পুলিশ লাইনস্ মাঠে বর্ণি আয়োজনে আনুষ্ঠানিক ভাবে এ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি ।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.এ মামুন খান চিশতী (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার  ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইশতিয়াক আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব মোরশেদুল আলম লেবু, সহ প্রতিযোগীতায় অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ।

উক্ত প্রতিযোগীতায় ফাইনালে জয়পুরহাট সদর থানা নারী দল ২৫-০৮ পয়েন্টে পাঁচবিবি থানা নারী দলকে পরাজিত করে।

অপরদিকে পুরুষদের খেলায় জয়পুরহাট সদর থানা পুরুষ দল ৪৪-০৫ পয়েন্টে পাঁচবিবি থানা পুরুষ  দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বিপিএম মাদক, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা থেকে দূরে থাকতে এবং সুন্দর সমাজ গঠনে বেশি করে খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান।

আরও খবর