নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে জয়পুরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বৈষম্যমূলক কোটাব্যবস্থা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। 

বুধবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে সরকারি কলেজ  ছাত্রদলের উদ্যোগে শহরের বাজলা স্কুল  থেকে মিছিলটি শুরু করে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুনহাট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবির নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপন, শহর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাগর চৌধুরী, আহাদ হোসেন, পাঁচবিবি থানা ছাত্রদলের আহবায়ক আপেল হোসেন, ক্ষেতলাল থানা ছাত্রদলের আহবায়ক দেওয়ান হাসান, শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফিরোজ সরকার,ফাহিম মোনতাছির, উজ্জ্বল হোসেনসহ  অন্যান্যরা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, কোটাবিরোধী আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদেরকে শেখ হাসিনা রাজাকার আখ্যায়িত করেন। এর প্রতিবাদে যখন সারা দেশে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছিল, তখন আওয়ামী লীগের নির্দেশেই ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলি চালিয়েছে। এতে আমাদের ছাত্রদল নেতাসহ কয়েকজন মারা গেছে। শত শত শিক্ষার্থী আহত হয়েছে। সেই বিচার না করে তারা বিএনপির পার্টি অফিসে হামলা চালিয়েছে।


আরও খবর