জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) ও জেলা আ. লীগের সহসভাপতি মোমিন আহমেদ চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (৩০ জুন) দুপুর ০১টা ০৭মিনিটে বগুড়া জেলার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি ঢাকা কেন্দ্রীয় ছাত্রসংগ্রাম পরিষদ ব্যানারে আন্দোলন সংগ্রামে বিশেষ ভূমিকা পালন করেছেন।
জীবদ্দশায় তিনি জয়পুরহাট জজ কোর্ট বার সমিতির একাধিকবার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জয়পুরহাট লাইব্রেরী এন্ড ক্লাবের একাধিক বার সভাপতি ও সাধারণ সম্পাদক, জয়পুরহাট রেডক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি ও সাধারন সম্পাদক ছিলেন এবং বিভিন্ন সামাজিক, ক্রিড়া সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন।
আজ এশার নামাজ শেষে জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহে তারঁ জানাজা অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন করা হবে।
১০ ঘন্টা ১ মিনিট আগে
২ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে
৩ দিন ১৭ ঘন্টা ৩১ মিনিট আগে
৬ দিন ১৫ ঘন্টা ৪৬ মিনিট আগে
৭ দিন ১৬ ঘন্টা ৫ মিনিট আগে
১৫ দিন ১৫ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৭ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে
২২ দিন ১৫ ঘন্টা ১৯ মিনিট আগে