নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপিত

কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ প্রতিপাদ্যে জয়পুরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে  কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) বিকালে জয়পুরহাট পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি শুরু করে পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়।

পরে জেলা পুলিশের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদ্য নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান খাজা সামছুল আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন প্রমুখ।

এ সময় প্রধাণ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, বাংলাদেশ পুলিশ এখন দেশের মানুষের প্রধাণ ভরষাস্থলে পরিণত হয়েছে। পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম মাধ্যম হিসেবে কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করছে। এ জেলার কমিউনিটি পুলিশিং ফোরাম ও জনসাধারণকে সাথে নিয়ে সকল প্রকার অপরাধ মূলক কার্যক্রম দমন করে জেলায়  শান্তিপূর্ণ একটি পরিবেশ উপহার দিতে চাই। 

আলোচনা সভায় পুলিশের কাজে সহযোগিতা ও অপরাধ সচেতনতা তৈরিতে বাল্য বিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ দমন, সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী নির্যাতন, শিশু নির্যাতন, যৌতুক নিরোধ ও সামাজিক মূল্যবোধ সৃষ্টিসহ  সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তারা বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। 

জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক গোলাম হাক্কানীর সভাপতিত্বে আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্যদের মাঝে সম্মাননা স্বারক ও ক্রেস্ট বিতরণ করা হয়। 

আরও খবর