নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বর্ণিল আয়োজনে জয়পুরহাটে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে সূচি হোক ধরা, প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট জেলা প্রশাসনের বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন। 

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রবিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় জয়পুরহাট সার্কিট হাউস মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে কালেক্টরেট মাঠে এসে শেষ করে জাতীয় সংগীত ও বর্ষ বরণের সংগীতসহ নৃত্য পরিবেশন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী গোষ্ঠীরা।

এ সময় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ আতাউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী 

(পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত), বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ।

পরে দেশীয় কাবাডি ও লাঠি খেলা, শিশুদের জন্য হাড়িভাংগা খেলা, কুইজ, রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাংকনসহ সকল প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

আলোচনা সভায় বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতির ধারক বাহক। এই দিনে বাঙালিরা পুরোনো দিনের ব্যর্থতা, নৈরাশ্য ও গ্লানি ভূলে সমৃদ্ধ  ও সুখময় জীবন প্রাপ্তির প্রত্যাশায় নতুন বছরকে মহানন্দে বরণ করে নেয়।

আরও খবর