জয়পুরহাটে ৫ হাজার পিস ট্যাপেন্টাডলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার বেলা ১১ টায় প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানান, গতকাল রাত ৯ টার দিকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় জয়পুরহাট সদর থানাধীন দড়িপাড়া এলাকা থেকে র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল মাদক ব্যবসায়ী ইখলাস কে গ্রেফতার করে। এ সময় তার সহযোগী রতন কৌশলে পালিয়ে যায়।
তারা দুজনেই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইখলাস সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। আসামী ইখলাস ও রতন সহযোগী হিসেবে কাজ করত বলে জানা যায়।
যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণে ইখলাসকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
১০ ঘন্টা ০ মিনিট আগে
২ দিন ১৩ ঘন্টা ২৬ মিনিট আগে
৩ দিন ১৭ ঘন্টা ৩০ মিনিট আগে
৬ দিন ১৫ ঘন্টা ৪৬ মিনিট আগে
৭ দিন ১৬ ঘন্টা ৫ মিনিট আগে
১৫ দিন ১৫ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৭ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে
২২ দিন ১৫ ঘন্টা ১৯ মিনিট আগে