নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

৭২ কেজি গাঁজাসহ মাদক সম্রাট মনির গ্রেফতার

প্রাইভেট কারে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৭২ কেজি গাঁজাসহ মাদক সম্রাট মনির কে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প।

গ্রেফতারকৃত মাদক সম্রাট মনির হোসেন (৪২) সিলেট জেলার জৈন্তাপুর থানার কুচরাই এলাকার
মোঃ মোসলেম এর ছেলে। 

বুধবার বেলা সাড়ে ১১ টায় সংবাদ সম্মেলন র‌্যাব কর্মকর্তারা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের চৌকস আভিযানিক দল মঙ্গলবার রাত ১০ টার দিকে মাদক ব্যবসায়ী মনির ও আলমগীর কুমিল্লা থেকে নওগাঁর বদলগাছী এলাকায় অভিনব কায়দায় প্রাইভেট কারে গাঁজা বহন করবে এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারী বাড়িয়ে বদলগাছী চারমাথায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশীর সময় প্রাইভেট কারে অভিনব কায়দায় লুকায়িত ৭২ কেজি গাঁজা পরিবহনকালে মাদক সম্রাট মনিরকে প্রাইভেট কারসহ গ্রেফতার করা হয়। এ সময় প্রাইভেট কারের চালক লক্ষিপুর জেলার নন্দনপুর এলাকার আলমগীর কৌশলে পালিয়ে যায়। 

গ্রেফতারকৃত আসামী মনির ও পলাতক আসামী আলমগীর (চালক) চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহ করে আসছে বলে জানা যায়। আটককৃত মনির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাইভেট কারে বহন করে গাঁজা সরবরাহ করে আসছিল।

মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩,  জয়পুরহাট  ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে গ্রেফতারকৃত আসামীকে নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও খবর