নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে পুলিশ সুপার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই’ প্রতিপাদ্যকে সামনে রেখে যুব সমাজকে ক্রীড়া মুখী করতে এবং মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপকর্ম থেকে দূরে রাখতে জয়পুরহাটে পুলিশ সুপার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশের আয়োজনে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টায় জেলার বটতলী মোড় থেকে পুলিশ লাইন গেইট পর্যন্ত ৭.৫০ কি: মি: ম্যারাথন দৌড় প্রতিযোগীতায় জয়পুরহাটসহ দেশের কয়েকটি জেলা থেকে মোট ১৫০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। 

এ প্রতিযোগিতায় পাবনা থেকে আগত প্রতিযোগি ইমরান হাসান মাত্র ২৪ মিনিটে ৭.৫০ কি: মি: অতিক্রম করে প্রথম এবং জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী আহসান হাবীব ২৭ মিনিটে দ্বিতীয় স্থান অর্জন করেন। 

দৌড় শেষে পুলিশ লাইন ড্রিল শেডে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তৃতা করেন, জয়পুরহাট-১ আসনের সাংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য এ্যাড. সামছুল আলম দুদু। 

বিশেষ অতিথির বক্তৃতা করেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী। 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.এ মামুন খান চিশতী (পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত)এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করেন অতিথিরা। 

আরও খবর