নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে কর্মশালা অনুষ্ঠিত

জয়পুহাটে "টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৬ ডিসেম্বর) সকাল ১০ থেকে শুরু করে দিনব্যাপী মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৬ষ্ঠ পর্যায়, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও জেলা প্রসাসনের সার্বিক সহযোগিতায় সদর উপজেলা পরিষদের মজিবুর রহমান ঢালি স্মৃতি মিলনায়তনে আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সবুর আলী।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক ইমাম হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমজাদ হোসেন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি শ্যামল কুমার সাহা, সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলাইমান আলী, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সরকারী প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন কুমার সাহা, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কালাই উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনিষ চৌধুরী, পাঁচবিবি রেলওয়ে কুলি পট্টি দূর্গা মন্দিরের শিক্ষক শিল্পী রানী দাসসহ অন্যরা।

কর্মশালায় জানানো হয়, এই প্রকল্পের মাধ্যমে সনাতন ধর্মালম্বী প্রাক-প্রাথমিক ৪-৬ বছর, ধর্মীয় শিক্ষা (শিশু) ৬-১০ বছর এবং ধর্মীয় শিক্ষা (বয়স্ক) ১০-৩০ বছর বয়সী শিক্ষার্থীদের অক্ষরজ্ঞান ও আধুনিক শিক্ষাদানের পাশপাশি নৈতিকতা শিক্ষা, শরীর চর্চা ও ধর্মীয় শিক্ষা গ্রহণের সুযোগসহ বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সবুর আলী বলেন, টেকসই উন্নয়নে ১৬৯টি ছোট ছোট টার্গেট রয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এ চুক্তিতে আবদ্ধ হয়েছে। আগামি ২০৩০ সালের মধ্যে কিছু টার্গেট পূরনের লক্ষে কাজ করা হচ্ছে। ৪নং টার্গেট হলো এই শিক্ষা ব্যবস্থা। সকলের জন্য সার্বজনীন শিক্ষা নিশ্চিত করতে হবে। ইতোমধ্যে ১৪৬টি রাস্ট্রের মধ্যে বাংলাদেশ ১০১ তম অবস্থানে রয়েছে। যেখানে পার্শবর্তী দেশ ভারত ১১২ ও পাকিস্তানের অবস্থান ১২৮। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগোপযোগী পদক্ষেপে এই অর্জন সম্ভব হয়েছে। আগামীতে আরো ভাল অবস্থান তৈরীতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। তারই একটি অংশ আজকের এই কর্মশালা।

আরও খবর