নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিএনপির ডাকা অবরোধের ছোঁয়া লাগেনি জয়পুরহাটে

২৮ অক্টোবর নয়াপল্টনের মহাসমাবেশে হামলা ও সিনিয়র নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদসহ এক দফা দাবি আদায়ে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ছোঁয়া লাগেনি  জয়পুরহাটে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যে কোন ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়  সতর্কতাবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

২য় দফা অবরোধ কর্মসূচির প্রথম দিনে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস, মিনিবাস এবং ট্রাকসহ কোন ভারি যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে সিএনজি, ব্যাটারিচালিত আটোরিকসা, রিক্সাসহ বিভিন্ন পরিবহন চলাচল করছে। স্বাভাবিক রয়েছে সকল প্রকার ট্রেন চলাচল । বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস আদালতে স্বাভাবিক ভাবে চলছে। মার্কেট ও বিপনীবিতানগুলোও রয়েছে খোলা।

অবরোধের সমর্থনে বিএনপি, জামায়াত, গণতন্ত্র মঞ্চ,  এলডিপিসহ সমমনা দলগুলোর কাউকে রাজপথে দেখা যায়নি। তবে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে একটি অবরোধ বিরোধী মিছিল বের করে।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, আইনশৃংখলা রক্ষায় বাসস্ট্যান্ড, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও জেলার বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। কেউ যানমালের কোন ক্ষতির চেষ্টা করলে ছাড় দেয়া হবে না।

আরও খবর