নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাটে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল: মাঠে নেই বিএনপি

বিএনপি জামায়াত কতৃক সারাদেশে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি, অগ্নি সন্ত্রাস, মানুষ হত্যা ও হরতালের প্রতিবাদে জয়পুরহাট জেলা আওয়ামী লীগ শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। 

দলীয় কার্যালয়ের সামনে রবিবার (২৯ অক্টোবর)  বেলা ১২ টায় জেলা আওয়ামী লীগ আয়োজিত ওই শান্তি সমাবেশে বক্তব্য দেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহ-সভাপতি এস এম সোলায়মান আলী,  সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠুসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, আন্দোলনের নামে নৈরাজ্য করে মানুষ হত্যা করে ক্ষমতায় আসার খোয়াব কখনোই সফল হতে দেয়া হবেনা। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামীতে আবারও আওয়ামী লীগ সরকার গঠন করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে। এই ধারাকে যারাই বাধাগ্রস্ত করতে আসবে তাদের কালো হাত ভেঙে দেয়া হবে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোরশেদ, সহ-সভাপতি উজ্জ্বল হায়াত, জাহাঙ্গীর আলম খান, যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল আলম সুমন, সদর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সরোয়ার হোসেন স্বাধীন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

এদিকে বিএনপি-জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল চলছে।  তবে তাদেরকে রাজপথে দেখা যায়নি। শহরে ভ্যান, রিক্সাসহ অন্যান্য যান চলাচল করলেও দূর পাল্লার কোন বাস চলাচল করেনি। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও খবর