নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জাতীয় শোক দিবস ও ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতের স্মরণে জয়পুরহাটে আলোচনা সভা

জাতীয় শোক দিবস ও ২১ শে আগস্ট গ্রেনেট হামলার প্রতিবাদ এবং শহীদদের স্মরণে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২১ আগস্ট) বিকেলে জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ ও  জয়পুরহাট ২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জয়পুরহাট ১ আসনের সাংসদ এ্যাড. সামছুল আলম দুদু। 

জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ জেলা-উপজেলা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু, বাংলাদেশ ও স্বাধীনতা এ তিনটি শব্দ ওতপ্রোতভাবে জড়িত।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির জন্য একটি কলঙ্কিত অধ্যায়। স্বাধীনতাবিরোধী চক্র ৭৫ এর ১৫ আগস্টে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে জাতিকে কলঙ্কিত ও শোকাবহ করে তুলেছে। সে শোককে শক্তিতে রুপান্তরিত করে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরেছেন।

আলোচনা শেষে ৭৫ এর ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারী ও ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।

আরও খবর