নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

র‌্যাবের অভিযানে হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী রিয়াদুল গ্রেফতার

ডাকাতি করতে গিয়ে হত্যা মামলার মৃত্যুদন্ড সাজা প্রাপ্ত আসামী মোঃ আমিনুল ইসলাম রিয়াদুল (৪৫) কে জয়পুরহাট সদর থানার নোয়াপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-০৫, জয়পুরহাট ক্যাম্প।

গ্রেফতারকৃত আমিনুল ইসলাম রিয়াদুল (৪৫) জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। 

মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর রাতে একটি ডাকাত দল সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমানের ঘরে ঢুকে মজিবরকে ছুরিকাঘাত করে ঘরে থাকা প্রায় ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে প্রতিবেশীরা মজিবরকে গুরুতর অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার দুদিন পর নিহতের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন।

সাক্ষ্য প্রমাণ ও দীর্ঘ শুনানি শেষে চলতি বছরের 
গত ১৯ জুন জয়পুরহাট জেলা ও দায়রা আদালত -২য় এর জজ আব্বাস উদ্দিন ডাকাতি করতে গিয়ে খুনের মামলায় তিনজনের মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেন এবং একই সাথে দোষীদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ মামলার অন্য একটি ধারায় তাদের আরও ১০ বছর করে কারাদন্ডের পাশাপাশি আরও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।

মামলার রায় হওয়ার পর থেকেই জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ১২ আগস্ট গভিররাতে জয়পুরহাট সদর থানধীন নোয়াপাড়া এলাকা হতে মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামী আমিনুল ইসলাম রিয়াদুল (৪৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়।

আরও খবর